শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিক সংযোগ জোরদারে ইরান-আর্মেনিয়ার করিডোরে সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর পুরোপুরি চালুর বিষয়ে একমত হয়েছে ইরান ও আর্মেনিয়া। দুই দেশের কর্মকর্তাদের মতে, করিডোরটি চালু হলে বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল আরও কার্যকর হবে। খবর আইআরএনএর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক পরিবহন কূটনীতির অংশ হিসেবে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আর্মেনিয়ার আঞ্চলিক প্রশাসন ও অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টিনে গালেচিয়ান এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সড়ক রক্ষণাবেক্ষণ ও পরিবহন সংস্থার প্রধান রেজা আকবারি অংশ নেন।

এ ছাড়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তারা সড়কপথে পরিবহন সহযোগিতা সম্প্রসারণ, ট্রানজিট অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে আলোচনা করেন।

রেজা আকবারি জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, সীমান্তে চলাচলের প্রতিবন্ধকতা দূর করা, টোল কমানো বা বাতিল এবং ইরান ও আর্মেনিয়ার ভূখণ্ড দিয়ে চলাচলকারী ট্রানজিট বহরের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর চালু হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ আরও শক্তিশালী হবে।

আর্মেনিয়ার উপমন্ত্রী ক্রিস্টিনে গালেচিয়ানও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও পরিবহন সহযোগিতা সম্প্রসারণের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, দেশটিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আরও পড়ুন

ইরানের অনুমতিতে হরমুজ পেরোল কাতারের এলএনজি ট্যাংকার

তার মতে, ট্রানজিট অবকাঠামোর উন্নয়ন চালকদের ভোগান্তি কমাবে, পণ্যবাহী যানবাহনের চলাচল সহজ করবে এবং সীমান্তে পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে।

গালেচিয়ান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষায়িত বৈঠকে সমঝোতা স্মারকের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। সূত্র : আইআরএনএ

ভোরের আকাশ/সু.পা

ইরান-আর্মেনিয়া, করিডোরে সম্মতি

শেয়ার করুন: