ইরানের অনুমতিতে হরমুজ পেরোল কাতারের এলএনজি ট্যাংকার

প্রায় তিন সপ্তাহের বিরতির পর কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে এ জলপথে কাতারের একটি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে এই রুটে চলাচল স্থগিত ছিল।
ইরানের সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনুমতি পাওয়ার পর ইরান অনুমোদিত নৌপথ ব্যবহার করে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে।
ব্লুমবার্গের সংকলিত জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এলএনজি ট্যাংকারটি ট্রান্সপন্ডার চালু রেখেই হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছে। অন্যদিকে, জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির গন্তব্য পাকিস্তান।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কাতারের এলএনজি ট্যাংকারের চলাচল পুনরায় শুরু হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/সু.পা