শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে বন্যায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে অবৈধ সোনার খনি ধসে ও পানিতে প্লাবিত হয়ে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৭ জন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, খনির ভেতরে আটকে পড়া বাকি ১৭ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পড়ে। পরে সেখানে পানি ঢুকে খনিটি প্লাবিত হয়। এতে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

আরও পড়ুন

ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পোশাক শ্রমিকের মজুরি বেশি

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ ১৭ শ্রমিকের সন্ধানে খনির ভেতরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) প্রবল বৃষ্টিপাতের কারণে নিকটবর্তী একটি নদীর পানি উপচে পড়ে। এতে জাভা দ্বীপের বোগর জেলার একটি উন্মুক্ত সোনার খনি পানিতে তলিয়ে যায়। এ সময় খনিতে কাজ করা শ্রমিকেরা আটকা পড়েন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: