শিরোনাম
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনসাত জেলায় নতুন পুলিশ সুপারআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনসাত জেলায় নতুন পুলিশ সুপার

স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) হিসাব অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০% তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছেন।

হিসাব অনুযায়ী, নিহত ৪৭ হাজার নারী ও কন্যাশিশুর অর্থ দাঁড়ায় প্রতিদিন গড়ে ১২৯ জন। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯%। তাদের ৬০% নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১% এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ জোর দিয়ে বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দেওয়া জরুরি।

বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নয়। তবে আগের মতো এবারও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০।

এরপরই রয়েছে এশিয়া। এ অঞ্চলে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বেশি লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এ থেকে বোঝা যায়, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি ও নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও নানা বাধা রয়েছে।

আরও পড়ুন

২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

নারী ও কন্যাশিশুকে লিঙ্গের কারণে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের বাইরেও সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ড এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে।

তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত তথ্য এখনও অত্যন্ত সীমিত। ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: