শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারের মাধ্যমে ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের জব্দ থাকা ৬০০ কোটি মার্কিন ডলার কাতারের মাধ্যমে দেশে ফেরত আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। সোমবার (২৯ জুন) কোম শহর সফরকালে শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, কাতারে বর্তমানে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হচ্ছে। বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সম্পদ ফেরত ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাত ও চাপের সময় দেশটির সর্বোচ্চ নেতৃত্ব, সামরিক কমান্ডার, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিকদের ওপর হামলা ও হত্যার পরও জনগণ ও সরকার ঐক্যবদ্ধ ছিল। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১,৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

পরমাণু কর্মসূচি নিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি তার ঘোষিত নীতি ও প্রয়োজন অনুযায়ীই পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেন।

এছাড়া তিনি জানান, শান্তি চুক্তির পর সরকার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা শুরু করেছে। জনগণের জন্য খাদ্য ভর্তুকি ও ঋণ সুবিধা বাড়ানোসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: