শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১,৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর দেশজুড়ে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

রাজধানী কারাকাস এবং লা গুয়াইরাসহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। দেলসি রদ্রিগুয়েজ এক বিবৃতিতে বলেন, “ধ্বংসস্তূপে আমাদের অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আমরা শুধু মরদেহ নয়, জীবিতদেরও উদ্ধারের চেষ্টা করছি। অভিযান শিগগিরই শেষ হচ্ছে না।”

গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড ব্যবধানে ঘটে যাওয়া এই দুই ভূমিকম্পকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

ভূমিকম্পে দেশটির বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অজস্র ভবন ও ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ইউএসজিএস-এর ধারণা অনুযায়ী, এতে মোট প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

বিপর্যয়ের পর হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ স্বজনদের খোঁজে দিশেহারা অবস্থায় রয়েছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে পাওয়ার আশায় চলমান রয়েছে উদ্ধার অভিযান।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সিন্ধু নদ চুক্তি নিয়ে কঠোর অবস্থানে দিল্লি

এর আগে দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগুয়েজ জানিয়েছিলেন, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ৪৫০ জনের মরদেহ এবং আহত অবস্থায় ৩ হাজার ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তার তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৭৭৪টি ভবন ধসে পড়েছে।

এদিকে ইউএসজিএস-এর পূর্বাভাস অনুযায়ী, এই বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার এখনো নিখোঁজদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে বিরোধী দলের দাবি, এখনো অন্তত ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

ভেনেজুয়েলা ভূমিকম্প

শেয়ার করুন: