শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

যুদ্ধবিরতির মধ্যেই বিএসএফের গুলিতে পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুদ্ধবিরতির মধ্যেই বিএসএফের গুলিতে পাকিস্তানি নিহত
যুদ্ধবিরতির মধ্যেই বিএসএফের গুলিতে পাকিস্তানি নিহত

দীর্ঘ উত্তেজনার পর যুদ্ধবিরতিতে পৌঁছানো ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সীমান্তে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে পাকিস্তানি এক নাগরিককে হত্যা করেছে।

ভারতের গুজরাট রাজ্যের বানাসকাঁঠা সীমান্ত এলাকায় শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিএসএফ জানায়, এক ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাঁটাতারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি থামেননি। পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এক বিবৃতিতে বিএসএফ জানায়, ঘটনাটি অনুপ্রবেশ রোধের ‘বৈধ প্রতিরক্ষা ব্যবস্থা’। নিহত ব্যক্তির একটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে মধ্যবয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই ঘটনা এমন সময় ঘটল, যখন চলতি মাসের শুরুতেই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে অন্তত ৭০ জনের মৃত্যু হয়।

এর আগে ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে এক সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। এর জেরে নয়াদিল্লি সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিতসহ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক হ্রাস করার নানা পদক্ষেপ নেয়।

পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কিন্তু সীমান্তে সর্বশেষ এই গুলিবর্ষণ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এমন ঘটনার মাধ্যমে ফের সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে, যা পরমাণু শক্তিধর দুই দেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

তথ্যসূত্র: এএফপি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: