শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত
গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে একটি ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। আহত কর্মকর্তার নাম প্রকাশ না করলেও তিনি গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। নিহত ও আহত চারজনই ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর ৪০১তম ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হামাসের যোদ্ধারা রকেট থেকে গ্রেনেড ছুড়েছে ট্যাংকের দিকে। তবে পরে আইডিএফ জানায়, ট্যাংকের ওপর স্থাপন করা একটি ত্রুটিপূর্ণ শেল থেকেই এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

তদন্তকারীরা এখন বিস্ফোরণের একাধিক সম্ভাব্য কারণ নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বিস্ফোরণের পেছনের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: