শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা
ইসরায়েলের তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের গভীরে সামরিক অভিযান চালিয়েছে। তাদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল হামলা পরিচালিত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের ড্রোন ইউনিট তিনটি বড় সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে দুটি ড্রোন ইয়াফা ও আশকেলনের সামরিক অবস্থানগুলোতে আঘাত হানে, আর তৃতীয় ড্রোনটি হাইফা বন্দরে হামলা চালায়।

হুথিরা এই হামলাকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ হিসেবে এই অভিযানকে তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

হুথির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, গাজায় গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা একটি কলঙ্ক স্বরূপ এবং এর পরিণতি সব জাতি ও দেশের জন্য ভয়াবহ হতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলি জাহাজ ও বন্দরগামী জাহাজগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: