শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনছে কাতার
যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনছে কাতার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৬০টি বিমান কেনার চুক্তি করেছে কাতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে দোহায় অনুষ্ঠিত বৈঠকের পর এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কাতার এয়ারওয়েজ মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের ১৬০টি বিমান কেনার রেকর্ড অর্ডার দিয়েছে।

চুক্তির অংশ হিসেবে কাতার যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯বি ড্রোন কেনার বিষয়ে ‘অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স’ চিঠি গ্রহণ করেছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে একটি অভিপ্রায় বিবৃতি এবং একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করা হয়েছে।

বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের আমির সম্পর্কে বলেন, “তিনি একজন অসাধারণ ব্যক্তি। আমরা একে অপরকে পছন্দ করি।” তিনি কাতারের সঙ্গে গভীর বন্ধুত্বের জন্য আমিরকে ধন্যবাদ জানান।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

ডোনাল্ড ট্রাম্পকাতারমার্কিন যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: