শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাজ্য-ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ প্রণালীতে স্বাভাবিক করতে সামরিক পরিকল্পনা নিয়ে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের একটি বৈঠক যুক্তরাজ্য ও ফ্রান্স আয়োজন করবে বলে ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে। ইরানের পক্ষ থেকে লন্ডন ও প্যারিসকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ না পাঠানোর সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে। সূত্র : বার্তা সংস্থা এএফপি।

রোববার (১০ মে) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহুজাতিক এ মিশনের প্রথম প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে ৪০টির বেশি দেশের অংশগ্রহণ থাকবে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ক্যাথরিন ভোট্রিন।

গত এপ্রিলে লন্ডনে দুই দিনব্যাপী সামরিক পরিকল্পনাবিদদের বৈঠকের পর এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে টেকসই যুদ্ধবিরতির পর, গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে বহুজাতিক মিশনের বাস্তব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

জন হিলি বলেন, ‘হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের আস্থা ফিরিয়ে আনতে আমরা কূটনৈতিক সমঝোতাকে বাস্তব সামরিক পরিকল্পনায় রূপ দিচ্ছি।’

সূত্র জানায়, ফ্রান্স ও যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন পাঠিয়েছে। ফ্রান্স অঞ্চলটিতে তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল দ্য গল মোতায়েন করেছে। দুই দেশই বলেছে, আন্তর্জাতিক কোনো মিশনের মাধ্যমে জাহাজ চলাচল সুরক্ষায় সহায়তার প্রস্তুতির অংশ হিসেবেই এ মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, এইচএমএস ড্রাগন মোতায়েন ‘সতর্ক পরিকল্পনার’ অংশ। পরিস্থিতি অনুকূলে এলে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যকে প্রস্তুত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সতর্ক করে বলেন, প্রণালীতে ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ অথবা অন্য যে কোনো দেশের জাহাজ তাৎক্ষণিক ও কঠোর জবাবের মুখে পড়বে।

তিনি আরো বলেন, ‘এ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে শুধু ইসলামি প্রজাতন্ত্র ইরান।’ পরে রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ফ্রান্স কখনোই হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েনের কথা ভাবেনি। বরং তারা এমন একটি নিরাপত্তা মিশনের পক্ষে, যা ইরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। তিনি নাইরোবিতে সাংবাদিকদের বলেন, কোনো পক্ষের অবরোধের বিরোধিতার অবস্থানে তিনি অনড় রয়েছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ৪৫-ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

পাশাপাশি কৌশলগত এ নৌপথে জাহাজ চলাচল নিশ্চিত করতে ‘কোনো ধরনের টোল আদায়ও’ প্রত্যাখ্যান করেন তিনি। গত মাসে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছিল, প্রণালীটির নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এইচএমএস ড্রাগন মোতায়েনের ফলে, বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা বাড়বে এবং সংঘাত শেষ হলে মাইন অপসারণ কার্যক্রমেও সহায়তা মিলবে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: