শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে ৪৫-ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালি ইস্যুতে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবাহিনীর জাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাজ্য। ইতোমধ্যে সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছে এইচএমএস ড্রাগন। এটি একটি টাইপ ৪৫ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।

সোমবার (১১ মে) এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যে বহুজাতিক অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য এবং ফ্রান্স— সেই পরিকল্পনার অংশ হিসেবে মোতায়েন করা হচ্ছে এই যুদ্ধজাহাজ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট উভয়ের ঐকমত্যের ভিত্তিকেই প্রস্তাবিত এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, “আমরা নিশ্চিত করছি যে এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ তৈরিতে যদি ভবিষ্যতে কোনো বহুজাতিক অভিযান শুরু হয়— তার পূর্ব প্রস্তুতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“আর এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে বিশ্ববাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলের অধিকার রক্ষা করতে যুক্তরাজ্য প্রস্তুত।”

আরও পড়ুন

সিআইএ এবং মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ মৃত্যুদণ্ড কার্যকর

উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য জলপথ। বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প এই প্রণালী বন্ধ করে দেয় ইরান। তারপর ১২ এপ্রিল হরমুজ ও ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। উভয় দেশের পাল্টাপাল্টি অবরোধের কারণে প্রণালি এখনও বন্ধ আছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: