শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন) জানিয়েছে, ইসরায়েলের বড় সংবাদমাধ্যমগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে, সেগুলোতে অভিযোগ করা হচ্ছে, তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে চুক্তি করার পর তাদের পরিত্যাগ করছেন ট্রাম্প। খবর আল-জাজিরার।

ইসরায়েলি বিশ্লেষকরা এই চুক্তিকে এক ধরনের বেঈমানি হিসেবে অভিহিত করছেন। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এই চুক্তির ধারা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।

যুদ্ধ বন্ধে যেসব শর্তে দুই দেশ সম্মত হয়েছে সেগুলোর বিস্তারিত প্রকাশ করছে তারা এবং এগুলো খবরের প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে।

এরমধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদমাধ্যম ইসরায়েলি হায়মে একটি মতামত প্রকাশ করা হয়েছে।

সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন। কিন্তু এর বদলে ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আপনি আত্মসমর্পণের চুক্তি সই করেছেন।

এদিকে সুইজারল্যান্ডে আজ সোমবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান।

আরও পড়ুন

ইলিয়াস আলীর গুম নিয়ে যা বলেছেন জিয়াউল আহসানের ‘রানার’

এই আলোচনায় পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। যার মধ্যে আছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

ভোরের আকাশ/এনএস

ইসরায়েলতোপের মুখে ট্রাম্প

শেয়ার করুন: