শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ফুটবল খেলতে গিয়ে গোড়ালির রগ ছিঁড়ল মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন (গোড়ালির পেছনে থাকা একটি মোটা ও শক্ত রগ) ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। এই চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

৩৫ বছর বয়সী মামদানি ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তার আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে খেলার সময় চোট পান।

চোট পাওয়ার কারণ হিসেবে খেলার আগে ওয়ার্মআপ না করার কথা উল্লেখ করেন মেয়র।

তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’ তবে ফুটবলপ্রেমী মামদানি আনন্দের সঙ্গে জানান যে, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ এ ছাড়া তিনি জানান, শেষ পর্যন্ত তার দল সাংবাদিকদের দলকে হারিয়ে জয় পেয়েছে।

আরও পড়ুন

বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে মার্কিন কম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ব্যস্ত সময়সূচির জন্য পরিচিত এই মেয়র জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে এবং আবার পুরোদমে মাঠে ফিরতে প্রায় ৯ মাস সময় লাগবে।

উল্লেখ্য, ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মী এবং প্রায় ২৪ জন সাংবাদিকের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর মামদানি সেখানে পৌঁছান এবং মাঠে নামেন।

ভোরের আকাশ/ইউএম
 

মামদানি

শেয়ার করুন: