শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩
ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের নাজাফাবাদে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ।

সোমবার (২৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শরীয়তি স্ট্রিটে মোন্তাজেরি হাসপাতালের কাছে ওই অ্যাম্বুলেন্সটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটির চালক, একজন রোগী এবং তার সঙ্গী নিহত হন।

নাজাফাবাদের গভর্নর মিদরেজা মোহাম্মদী ফেশারাকি জানান, হামলার সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যাওয়ার পথে ছিল। ড্রোনের আঘাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাড়িকে ধাক্কা দেয়, ফলে আরও ক্ষয়ক্ষতি হয়।

এর আগে ১৩ জুন ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৪০০-এর বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিকও রয়েছেন।

জবাবে ইরান ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ চালায় এবং এতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় অন্তত ২০ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ভোরের আকাশ//হ.র

ইরান-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: