শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে দেওয়া এক পোস্টে ফেরি ডুবির ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কোস্ট গার্ডের উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।

এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীনের উদ্দেশে যাত্রাকালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় দুই ফিলিপিনো নাবিক নিহত, ১৫ জন উদ্ধার এবং এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ফিলিপাইননিহত

শেয়ার করুন: