শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইয়েমেনে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে ক্ষুধা ও খাদ্য সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য সংস্থাগুলো। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝুঁকিতে থাকা পাঁচটি দেশের তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, ইয়েমেনের এই চরম মানবিক বিপর্যয়ের পেছনে মূলত তিনটি কারণ দায়ী-চলমান সংঘাত, আঞ্চলিক যুদ্ধের জেরে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তায় ব্যাপক কাটছাঁট।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর ঘেরাও করে রাখায় সেখানে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘাত তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশিরভাগই তাইজ, লাহিজ এবং এডেন প্রদেশের বাসিন্দা।

এদিকে, ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের খাদ্য সংকটে রয়েছেন, যা আগের বিশ্লেষণে থাকা ১৬ লাখের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন

পাকিস্তানে জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

অন্যদিকে, হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘাত বেড়ে যাওয়ায় ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলগুলোর সাম্প্রতিক কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তবে গত ফেব্রুয়ারি পর্যন্ত করা দেশব্যাপী এক পূর্বাভাসে দেখা গিয়েছিল, ইয়েমেনের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি-অর্থাৎ প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্য সংকট বা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ছাড়া হুতিরা এখনো জাতিসংঘের ৭৩ জন কর্মীকে আটকে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে আটজন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কর্মকর্তা। সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/ইউএম
 

জাতিসংঘখাদ্য সংকট

শেয়ার করুন: