শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিনইয়েমেনের ৪ প্রদেশে বিমান হামলাহরমুজে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ : আইআরজিসিঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনহাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিনইয়েমেনের ৪ প্রদেশে বিমান হামলাহরমুজে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ : আইআরজিসিঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

বাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে সাম্প্রতিক সময়ে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় যাত্রীবেশে বাসের ভেতরে সাদা পোশাকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা পার্কিংয়ে রাখা যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।

পুলিশের তৎপরতায় আগের দুই দিন তুলনামূলকভাবে নাশকতার ঘটনা কম থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার আবারও রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

একই দিন রাত ১১টার দিকে মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, বাড্ডা ও কালশী এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৯টা ৫০ মিনিটে উত্তর বাড্ডার মেরুল এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের সামনে চলন্ত আলিফ পরিবহনের বাসে আগুন লাগে।

সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বাড্ডায় আলিফ পরিবহনের বাসে আগুনের ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম জানিয়েছিলেন, পুলিশের ধারণা, বাসের পেছনের আসনে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ছিটিয়ে অথবা অন্য কোনো উপায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

শুক্রবার রাতে তিনি বলেন, বাইরে থেকে কোনো কিছু নিক্ষেপ করে বাসে আগুন লাগানোর প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তদের মাধ্যমে আগুন দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে কালশী এলাকায় একটি যাত্রীবাহী বাসের পেছনের আসনে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এরপর দুর্বৃত্তরা জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত পরিস্থান পরিবহনের বাসটির চালক ও হেলপারকেও খুঁজে পাওয়া যায়নি। তাঁরাও পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাসটির পেছনের দিকের ১০টি আসন পুড়ে গেছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে পালিয়ে যাচ্ছে। ফলে এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে। প্রতিটি যাত্রীবাহী বাসে পুলিশি পাহারা দেওয়া সম্ভব নয়। তবে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ধরনের অগ্নিসংযোগ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ সদস্যদের বাসের ভেতরে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্মকর্তাদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মেরুল বাড্ডায় একটি বিশ্ববিদ্যালয়ের সামনে আলিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৭০০০) বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে রামপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টা ৩১ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উচ্ছৃঙ্খল জনতার অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। মামলাগুলোতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা সাংবাদিকদের জানিয়েছিলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তার প্রস্তুতি জোরদার রয়েছে।

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে, ঢাকার পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বে থাকা গোয়েন্দা সদস্যরা।

তাদের মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে আগারগাঁওয়ে হাবিবুর রহমান (৬৫) নামে এক সিএনজিচালক, একই দিন ভোরে খিলগাঁওয়ের তালতলায় রাশিদুল (২৮) নামে এক বাসচালক এবং ৯ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১ নম্বর গোলচত্বরে ওমর আলী (৬০) নামে এক ব্যবসায়ী আহত হন। বিস্ফোরণে তাদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লাগে।

ভোরের আকাশ/ইউএম
 

রাজধানীবাস

শেয়ার করুন: