হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) হরমুজ প্রণালী দিয়ে তেহরানের বিবেচনায় অবৈধ পথে চলাচলের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি তাদের সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে অবৈধ পারাপারের একটি পথে তাদের নৌবাহিনীর সদস্যদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেগুলো থেমে যায়।
পরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে নৌমাইনে আঘাতের পর তৃতীয় একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল।
জাহাজটি তাদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। সূত্র: মিডলইস্ট আই
ভোরের আকাশ/ইউএম