শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলম্বিয়ায় নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলম্বিয়ায় নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে
কলম্বিয়ায় নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে

কলম্বিয়ার রাজধানী বোগোতায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর মিগেল উরিবে। শনিবার (৭ জুন) প্রচার কার্যক্রম চলাকালে অজ্ঞাত এক বন্দুকধারী তার ওপর হামলা চালায়। 

এতে তার মাথায় দুটি ও শরীরে একটি গুলি লাগে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

গুরুতর আহত অবস্থায় মিগেল উরিবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা দেশবাসীর প্রতি প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, “মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যারা তাকে চিকিৎসা দিচ্ছেন, তাদের হাতে যেন ঈশ্বর শক্তি দেন—এই কামনা করি।”

এই হামলার ঘটনায় কলম্বিয়ার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য সহিংসতা’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত বিচার দাবি করেছে।

৩৯ বছর বয়সী মিগেল উরিবে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নাতি। তিনি বর্তমানে বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের শীর্ষ নেতা এবং ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেন, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

যদিও কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলগুলোতে সশস্ত্র সংঘর্ষ লেগেই থাকে, রাজধানীতে এমন রাজনৈতিক হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: