শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রকে শর্ত মানার চাপ ইরানের, নমনীয় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে শর্ত মানার চাপ ইরানের, নমনীয় ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে শর্ত মানার চাপ ইরানের, নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা এক নাটকীয় মোড় নিয়েছে। যেখানে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য কঠোর ৭টি শর্ত দেওয়া হয়েছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে কিছুটা নমনীয় সুর প্রকাশ করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এই রাজনৈতিক পরিবর্তনের সূত্রপাত ঘটে। নির্বাচনে হারের অন্যতম কারণ হিসেবে আমেরিকার জনগণ কর্তৃক ইরান যুদ্ধ ও উচ্চ জ্বালানি মূল্যকে দায়ী করা হচ্ছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে কাতার ও পাকিস্তান। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। ইরান প্রসঙ্গেও অনেক কথা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান অবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দেবে। সে বিবেচনায় নতুন হামলার সম্ভাবনা বেশ কম।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই সংঘাত অবসানের দিকে একটি ইতিবাচক গতিশীলতা দেখতে পাচ্ছি। এ সময় আমরা আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিও নিশ্চিত করবো।’

যুদ্ধ বন্ধের আশার পাশাপাশি ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার পথও খোলা রেখেছেন। সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিয়ে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে। আমরা বর্তমান অবস্থা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু সেখানে যদি হামলা চালাতেই হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা জোরদার করে সংঘাতের সমাধান হবে না। একমাত্র উপায় হলো সম্মানজনক ভাষায় কথা বলা, আলোচনায় বসা এবং ইরানের দাবি ও শর্তগুলো মেনে নেওয়া। এই শর্তগুলো ‘দুই দিনের পরিকল্পনায়’ আছে।

দুই দিনের ওই পরিকল্পনা নিয়ে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছিলেন, প্রস্তাবটি তেহরানের সদিচ্ছার প্রকাশ। এটি মানলে দুই দিনের মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। হরমুজ প্রণালিতেও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হবে।

যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের শর্তগুলোর মধ্যে আছে- সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া। এসব দাবির কাছে ওয়াশিংটনকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই।

তেহরানের রাজনৈতিক বিশ্লেষক আলি বিগদেলি এএফপিকে বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফল ইরানের নমনীয়তা কিছুটা কমিয়ে দিয়েছে। অন্যদিকে, আমেরিকানরা আরও নমনীয় হয়েছে।

ইরান যুদ্ধে নেতৃত্ব দেওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন এক রিপাবলিকান সদস্য। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বুধবার ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।

প্রস্তাবটি এনেছেন কেনটাকির কংগ্রেসম্যান টমাস ম্যাসি। এতে হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া অবৈধভাবে যুদ্ধ পরিচালনা এবং পেন্টাগন প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

রিপাবলিকান কিছু আইনপ্রণেতা ইঙ্গিত দিয়েছেন, তারা অভিযোগগুলো সমর্থনে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিতে পারেন। প্রস্তাবটি পাস হলে তা ট্রাম্প প্রশাসনের জন্য অপমানজনক বিষয়ে পরিণত হবে। তবে হেগসেথ তাৎক্ষণিকভাবে অপসারিত হবেন না। কারণ, প্রস্তাবটি এরপর সিনেটে তোলা হবে। সেখানে তাকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।

হেগসেথকে অভিশংসনের পদক্ষেপে সমর্থন দিয়েছেন পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকেম জেফ্রিস। আগামী জানুয়ারিতে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব নিতে পারেন। এবিসি নিউজকে জেফ্রিস বলেন, তথাকথিত এই প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন। হেগসেথকে অবশ্যই বিদায় নিতে হবে।

তবে হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি তার পাশেই থাকব।’

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: