বিক্ষোভে উত্তাল ফ্রান্স, অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নানা দাবিতে প্রায় ৯০ হাজার মানুষের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট চলছে। মঙ্গলবার (৬ অক্টোবর সকাল থেকেই দেশটির লিঁও, রেনে, মার্সেই এবং নাস-সহ প্রধান প্রধান শহরগুলোতে এই ছাত্র আন্দোলন তীব্র রূপ ধারণ করে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই সর্বাত্মক আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক এবং অভিভাবকেরা বড় সংখ্যায় যোগ দিয়েছেন।
বিক্ষোভ চলাকালীন বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে লিঁও এবং রেনে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সাঁ-সাঁ-দেনির ব্লাঁ-মেনিল এলাকায় বিক্ষোভে সংঘর্ষের জেরে দুই কিশোরী আহত হয়েছে বলে বিএফএমটিভি সূত্রে জানা গেছে।
গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার এবং অন্তত ১৯০ জন শিক্ষার্থী আহত হওয়ার পর ছাত্র সংগঠনগুলো এই সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়।
ভোরের আকাশ/আ.র