শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে কারখানায় আগুন, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

এই খবর নিশ্চিত করে সেখানকার জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন এবং তাদের কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কারখানার দুজন নিরাপত্তাকর্মীও রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা পাইপলাইনে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়।

 স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা রাত পৌনে ৩টার দিকে প্রথম আগুন লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তারা দমকল ও পুলিশ কর্তৃপক্ষকে খবর দেন। তারা বলেন, উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগে স্থানীয়দের একাংশ উদ্ধারকাজেও যোগ দেন।

আগুনের উৎসস্থল বা কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। যদিও স্থানীয়দের একাংশ দাবি করেছেন, তারা সোমবার রাতে একটি তীব্র গন্ধ পান এবং সন্দেহ করেন, কারখানার ন্যাপথা পাইপলাইনে লিকেজ হয়েছে। মঙ্গলবার ভোরবেলা নাগাদ বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার পর বিধ্বংসী আগুন লেগে যায় বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুন

আইভরিকোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

একটি বিবৃতিতে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছে কারখানার কাছে এমন একটি জায়গায়, যেখান থেকে ন্যাপথা চুরি করা হত বলে তারা মনে করেন। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, তারা তদন্তে সহযোগিতা করবেন।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে যায় মোট প্রায় ১২টি ফায়ার ইঞ্জিন। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। সূত্র : বিবিসি

ভোরের আকাশ/এম

ভারত

শেয়ার করুন: