শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে রাশিয়ায় বৈঠক করেছে ইরান-কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে রাশিয়ায় বৈঠক করেছে ইরান-কাতার
হরমুজ প্রণালি নিয়ে রাশিয়ায় বৈঠক করেছে ইরান-কাতার

রাশিয়ার মস্কোয় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এর একদিন আগে তেহরানে গিয়ে বৈঠক করেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে তারা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

মঙ্গলবার মস্কোতে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। একইদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠকের কথা আছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কাতার ও ইরানের নেতারা তেহরান ও দোহার মধ্যে সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেছেন। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, রোববার কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। সেখানে তারা আঞ্চলিক পরিস্থিতির বিভিন্ন দিক, হরমুজ প্রণালি ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেছে।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি বলেন, আরও সহিংসতা ঠেকাতে এ অঞ্চলে নতুন নিরাপত্তা কাঠামো প্রয়োজন। সেই নীতিগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া এবং সদিচ্ছার প্রমাণ দেওয়ার দায়িত্ব ইরানের।

আল-হাশমি আরও বলেন, ‘ইরানের পক্ষ থেকে আমরা ইতিবাচক বক্তব্য শুনেছি। তবে তাদের এখনো সদিচ্ছার প্রমাণ দিতে হবে। এ অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়া বন্ধ করা ও হরমুজ প্রণালি আবার খুলে দিতে হবে। এসব প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলা সম্ভব।’

নতুন করে যুদ্ধ শুরু ঠেকানো নিয়ে আলোচনা করতে সোমবার তেহরানে যান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। ইরান বলেছে, তাদের মধ্যে খুবই ভালো আলোচনা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: