শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি বাসে নারীদের ফ্রি যাতায়াতের ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি বাসে আগামী ১ জুন থেকে নারীরা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন। নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে সোমবার (১৮ মে) এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে।

অগ্নিমিত্রা পাল জানান, আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যে পরিবহন কাঠামো রয়েছে, তার মধ্যেই এই সুবিধা কার্যকর করা হবে। তবে আগামী জুন মাসের বাজেটে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ভিডি সতীশন কেরালার নতুন মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় পর্যায়ক্রমে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। একই সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়। এবারই প্রথম রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি।

ভোরের আকাশ/সু.পা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

শেয়ার করুন: