শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিডি সতীশন কেরালার নতুন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। সোমবার (১৮ মে) রাজধানী তিরুঅনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি এবং তার মন্ত্রিসভার ২০ জন সদস্য। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর শপথবাক্য পাঠ করিয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার বিদায়ী মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসিস্ট) রাজ্য পর্যায়ের নেতা পিনারাই বিজয়ন, ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কেরালার ওয়ানাড জেলার এমপি প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে।শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়নের পাশাপাশি কেরালার বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও উপস্থিত ছিলেন।

কংগ্রেস এক দশক পরে কেরালায় ক্ষমতায় ফিরেছে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কেরলের ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। ভোটগণনার ১০ দিন পরে গত বৃহস্পতিবার কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সতীশনের নাম ঘোষনা করে কংগ্রেস। সতীশন টানা ৬ বার বিধানসভায় জয়ী হয়ে আসছেন সতীশন। গত ৫ কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি।  

আরও পড়ুন

ইসরায়েল-আমিরাত ঘনিষ্টতায় তেহরানের হুঁশিয়ারি

কেরালার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরো ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি।

কংগ্রেস সূত্রের বরাতে জানা গেছে , কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসাবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছিল। কিন্তু বিধায়কদের একাংশ সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান। এই অংশটির যুক্তি ছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলকে জয়ের রাস্তায় ফিরিয়েছেন সতীশনই। বিধায়কদের দাবির প্রতি সম্মান জানিয়েই মুখ্যমন্ত্রী করা হয়েছে সতীশনকে।

ভোরের আকাশ/সু.পা

কেরালা মুখ্যমন্ত্রী

শেয়ার করুন: