শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য এখনও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কিয়েভে বড় ধরনের রুশ হামলার পর মঙ্গলবার এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপের পর রুবিও বলেন, উভয় পক্ষের যেকোনো বড় ধরনের হামলার খবর মনে করিয়ে দেয় এটি কতটা ভয়াবহ যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে। এই ভয়াবহ সংঘাতের সমাপ্তি টানা প্রয়োজন। ভারত সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
 
তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যা কিছু সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছে। উপযুক্ত সুযোগ তৈরি হলে আমরা অবশ্যই সহায়তা করব।

অন্যদিকে রাশিয়া সোমবার জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনাগুলোতেও হামলা হতে পারে সতর্ক করে দিয়েছে মস্কো। গত সপ্তাহের শেষে দিকে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে রুশ বাহিনী।

আরও পড়ুন

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই যানজট

এদিকে রুবিওর সঙ্গে ফোনালাপে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রুবিও সাংবাদিকদের আরও জানান, রাশিয়া শুধু যুক্তরাষ্ট্র নয়, কিয়েভে থাকা সব দেশের দূতাবাসকেই এ ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।

ভোরের আকাশ/এম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: