শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেশ কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক এবং তার অবস্থান নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকে তার অবস্থান নিশ্চিতের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার(৯ আগস্ট) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান জনগণের জীবন-জীবিকা ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের তৃতীয় বছরে পদার্পণের সময় পেজেশকিয়ান আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেইয়ের সঙ্গে এই বৈঠকটি করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের চলা উত্তেজনার মধ্যেই দেশের বিভিন্ন সমস্যা ও বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ করে মানুষের জীবন-জীবিকার চাহিদা পূরণের বিষয়টি নিয়ে তারা কথা বলেন।

এছাড়াও বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ, সামরিক খাতের অগ্রগতি, রিয়াল ও বৈদেশিক মুদ্রার সাপেক্ষে সম্পদ আহরণ ও ব্যয় ব্যবস্থাপনার সমাধান, জ্বালানি খাত এবং বিদেশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও লেনদেন নিয়েও আলোচনা করেন নেতারা।

এদিকে বাসিজ সংগঠনের উপ-প্রধান কাসেম কোরাইশি জানিয়েছেন, ভবিষ্যতে এমন সব ভিডিও ফুটেজ ও নথিপত্র প্রকাশ করা হবে যেখানে খামেনিকে জনসমক্ষে ও রাস্তায় চলাফেরা করতে এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যাবে। কোরাইশি বলেন, এই ফুটেজগুলো ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও অপদস্থ করবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক বরখাস্ত

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার পর তাদের মধ্যে এটিই ছিল প্রকাশ্যে জানা প্রথম কোনো বৈঠক। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি সাধারণত জনসমক্ষে খুব একটা আসতেন না।

সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি।

ভোরের আকাশ/এনএস

মোজতবা খামেনিসাক্ষাৎপ্রেসিডেন্ট

শেয়ার করুন: