শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

উদ্ধারকারী নয়, বিদেশের কাছে অর্থ সহায়তা চায় নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৩৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৬০০ বিদেশি পর্যটকসহ এখনো ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে নেপাল। এর পরিবর্তে উদ্ধার ও পরবর্তী সংস্কারকাজের জন্য বিদেশি দেশগুলোর কাছে নগদ অর্থ সহায়তা চেয়েছে দেশটির সরকার।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও সংস্কারকাজ পরিচালনার জন্য অর্থ সহায়তা প্রয়োজন। ইতোমধ্যে কয়েকটি দেশ নেপালকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।

নেপাল সরকারের পক্ষ থেকে বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব প্রত্যাখ্যানের পেছনে ২০১৫ সালের ভূমিকম্পের অভিজ্ঞতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওই ভূমিকম্পের পর বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল নেপালে এসেছিল। কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে সে সময় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়।

এবারের পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের পরামর্শে বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তাঁর দাবি, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় নেপালের নিজস্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা রয়েছে। এখন তাদের মূলত আর্থিক সহায়তা প্রয়োজন।

আরও পড়ুন

সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

ওই কর্মকর্তা জানান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নেপালে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ভয়াবহ আকস্মিক বন্যায় বিভিন্ন দেশের নাগরিক ও পর্যটকরাও আটকা পড়েছেন। তাঁদের মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে। নিজেদের নাগরিকদের উদ্ধারে ভারত সরাসরি উদ্ধার অভিযানে অংশ নিতে চাইলেও নেপাল সরকার তাদের অনুমতি দেয়নি। সূত্র: কাঠমান্ডু পোস্ট

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: