শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিচার বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক স্তরের বেসরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের অধিভুক্ত এবং শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের আবাসিক এলাকায় অবস্থিত।

পুলিশ জানায়, হামলাকারী কালো পোশাক পরে একটি রাইফেল হাতে স্কুলে প্রবেশ করে। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিশুরা যখন সকালবেলার প্রার্থনা সভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই হামলাকারী গুলি চালানো শুরু করে। এতে আতঙ্ক সৃষ্টি হয় পুরো স্কুলজুড়ে।

হামলার পর অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পুলিশি কর্ডনের ভেতরে প্রবেশ করে সন্তানদের নিরাপদে বের করে আনেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ঘটনাস্থলে ইতোমধ্যেই এফবিআই মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, “হামলার শিকার সবাই আমার প্রার্থনায় আছেন।”

ভোরের আকাশ//হ.র

বন্দুক হামলাযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: