শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

অবরোধ ভাঙতে চাইলে ইরানের আক্রমণকারী জাহাজ ধ্বংস করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরই কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের যেকোনো ‘আক্রমণকারী জাহাজ’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। এর আগে তিনি ইরানের সব বন্দর ঘিরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছিলেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অবরোধ কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, ইরানের ১৫৮টি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং তাদের নৌক্ষমতা কার্যত ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, ইরানের স্বল্পসংখ্যক দ্রুতগামী ‘ফাস্ট অ্যাটাক শিপ’-এর ওপর এতদিন আঘাত হানা হয়নি, কারণ সেগুলোকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

তবে এবার সরাসরি সতর্ক করে ট্রাম্প জানান, এসব জাহাজ যদি অবরোধ এলাকায় প্রবেশের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে।

তিনি বলেন, সমুদ্রপথে মাদক পাচারকারীদের নৌকা ধ্বংসে যে কৌশল ব্যবহার করা হয়, একই পদ্ধতি ইরানের জাহাজের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। সূত্র: আল–জাজিরা।

ভোরের আকাশ/নি

ট্রাম্পইরান

শেয়ার করুন: