শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিযোগ
ইরান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এই তিন দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে “বেপরোয়া কৌশল” গ্রহণ করছে এবং ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।

রোববার (৭ সেপ্টেম্বর) গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে আরাগচি জানান, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য (ই৩) এমন একটি প্রক্রিয়া শুরু করেছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। তবে তিনি বলেন, এই প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই এবং তা ব্যর্থ হবে।

ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে তিন দেশ ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল। তবে আরাগচির বক্তব্য, চুক্তি ভাঙেনি ইরান; বরং যুক্তরাষ্ট্র ভঙ্গ করেছে। ইউরোপীয় দেশগুলোও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মার্কিন চাপের কারণে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে।

তবে আরাগচি আশ্বাস দিয়েছেন, আলোচনার পথ এখনও খোলা। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত করতে প্রস্তুত।

সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ//হ.র

পরমাণু সংলাপইরান

শেয়ার করুন: