শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

ধ্বংসস্তূপের নিচে মানুষের আর্তনাদ, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তরের অ্যাঞ্জেলেস সিটিতে নির্মাণাধীন একটি নয়তলা ভবন ধসে অন্তত ২১ জন নিখোঁজ হয়েছেন। রোববার (২৪ মে) কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে এবং জীবিতদের উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২৪ জন শ্রমিক পালিয়ে বের হতে সক্ষম হয়েছেন অথবা উদ্ধার করা হয়েছে। ভবনটি পাম্পাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস সিটিতে ভয়াবহ বজ্রঝড়ের পর ধসে পড়ে।

পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল জেস মেন্ডেজ বলেন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে শতাধিক পুলিশ সদস্য ও সরকারি কর্মী কাজ করছেন। ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে যারা বের হতে পেরেছেন, তাদের কয়েকজন আহত হয়েছেন। অ্যাঞ্জেলেস সিটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রধান ফ্রান্সিস পাঙ্গিলিনান জানান, নিখোঁজ ২১ জনের বেশিরভাগই নির্মাণশ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ভবন ধসের ধ্বংসাবশেষ পাশের একটি আবাসিক ভবনের ওপর পড়ে। এতে একজন মালয়েশীয় পর্যটকসহ আরও দুজন আহত হন।

দমকলকর্মী, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা হাতে এবং প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপথমন্ত্রী ভিনজোন ডিজন বলেন, কংক্রিটের স্ল্যাব, বাঁকানো লোহার রড ও অন্যান্য ধ্বংসাবশেষের নিচে এখনো জীবনের কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, “মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাই আমরা আশা ছাড়ছি না।”

আরও পড়ুন

ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি

তিনি আরও বলেন, “উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। স্থানটি খুবই অস্থিতিশীল এবং আমাদের প্রধান লক্ষ্য জীবিতদের উদ্ধার করা।”

অ্যাঞ্জেলেস সিটিতে একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমানঘাঁটি ছিল, যা ১৯৯০-এর দশকের শুরুতে বন্ধ হয়ে যায়। পরে ওই এলাকা ক্লার্ক ফ্রিপোর্ট জোন নামে পরিচিতি পায় এবং বর্তমানে এটি লুজন অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এলাকাটি মেট্রো ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সূত্র: এপি

ভোরের আকাশ/সু.পা

ফিলিপাইনে ভবন ধস

শেয়ার করুন: