শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চললেও নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। দেশটির একটি সূত্র জানিয়েছে, মার্কিনিদের সঙ্গে যে প্রাথমিক খসড়া চুক্তি হতে যাচ্ছে, সেখানে ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত নেই।

সূত্রটি আরও জানায়, “পারমাণবিক ইস্যুটি একটি চূড়ান্ত চুক্তির আলোচনায় তোলা হবে। ফলে এটি বর্তমান খসড়ার অংশ নয়। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তিও হয়নি।”

এর আগে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন যে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে এরপরই তেহরান থেকে জানানো হয়, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

আরও পড়ুন

কুইন্সল্যান্ডে হাঙরের হামলায় মৃত্যু ১

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক মন্তব্যে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেন, চুক্তি হলে ইরান হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজকে অবাধ চলাচলের অনুমতি দেবে এবং কোনো ধরনের টোল আদায় করবে না। পাশাপাশি প্রণালীর যেসব এলাকায় মাইন স্থাপন করা হয়েছে, সেগুলো অপসারণের প্রতিশ্রুতিও দেবে ইরান।

তিনি আরও বলেন, ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। চুক্তি কার্যকর হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতও শেষ হবে বলে দাবি করেন ওই মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ কোনো ধরনের হামলা বা উসকানি দিলে ইসরায়েলকে পাল্টা হামলার অনুমতিও দেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: