শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার জোটকে হুমকি বলল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতার কারণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘নতুন নিরাপত্তা সংকট’ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, তিন দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার (৪ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির এক সামরিক ভাষ্যকার বলেন, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া বড় পরিসরের সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের যৌথ যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে।

প্রতিবেদনে সাম্প্রতিক মার্কিন নেতৃত্বাধীন ‘রিম অব দ্য প্যাসিফিক’ (রিমপ্যাক) নৌ-মহড়ার কথা উল্লেখ করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সামুদ্রিক সামরিক মহড়া হিসেবে পরিচিত এ আয়োজনে চলতি বছর ৩০ হাজারের বেশি সেনা, ৩০টির বেশি যুদ্ধজাহাজ, পাঁচটি সাবমেরিন এবং প্রায় ১৯০টি বিমান অংশ নিয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া এ মহড়াকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান ও রসদবিষয়ক সামরিক মহড়া, জাপানে মার্কিন কমান্ড কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা এবং এ অঞ্চলে উন্নত মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনেরও সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তারা ‘নতুন মাত্রার হুমকির কঠোর জবাব’ দেবে।

আরও পড়ুন

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

এদিকে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পিয়ংইয়ংয়ের সাইবার হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাম্প্রতিক অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে তারা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সাইবার কমান্ড, যৌথ সামরিক মহড়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সাইবার জগতকে সামরিকীকরণ করছে। তিনি বলেন, ডিজিটাল ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির জন্য উত্তর কোরিয়া নয়, বরং যুক্তরাষ্ট্রই দায়ী। উত্তর কোরিয়া জানিয়েছে, পশ্চিমা চাপ মোকাবিলা করে নিজেদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত রাখবে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

উত্তর কোরিয়া

শেয়ার করুন: