শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, যানজটে থমকে গেল বিহার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, যানজটে থমকে গেল বিহার
মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, যানজটে থমকে গেল বিহার

ভারতের বিহার রাজ্যের মোকামা আসনের বিধায়ক অনন্ত সিং তার মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) পাটনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে নাদাওয়া গ্রামে তার পৈতৃক বাড়িতে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়, যার ফলে আশপাশের সড়কগুলোতে ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়।

অতিথিদের জন্য তৈরি করা হয় ৫ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি। খাবার রান্নায় নিয়োজিত ছিলেন ৫০০ রাঁধুনি ও বাবুর্চি।

খাসির মাংসের কাবাব ও তরকারি রান্নার জন্য প্রায় ১ হাজার কেজি মাংস ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ছয়টি অস্থায়ী হেলিপ্যাড।

বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসেন। তার পরনে ছিল সানগ্লাস, হাতে কমলা রঙের স্কার্ফ। বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি।

এছাড়া, চীন থেকে আনা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানস্থল। রাতে ছিল আতশবাজির আয়োজন।

তবে, এত বড় আয়োজনের কারণে ভোগান্তিতেও পড়েন স্থানীয় বাসিন্দারা। বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

যানজটে আটকে পড়ে অনেক গাড়ি। এক অতিথি যানজট এড়াতে ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানে পৌঁছান বলে জানা গেছে।

এদিকে, বিয়েবাড়িতে সাধারণত নাচগানের আয়োজন দেখা যায়। তবে, অনন্ত সিং করেছিলেন ভিন্ন আয়োজন। নাচগানের বদলে তিনি ঘোড়দৌড়ের আয়োজন করেন।

তবে, খেলা দেখতে আমন্ত্রিত অতিথিদের বাইরেও অনেক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ঘোড়দৌড়টি বাতিল করতে হয়।

অনন্ত সিং বিহারের পাঁচবারের বিধায়ক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

তবে, তিনি কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে বড় মেয়ের বিয়েতেও একই ধরনের আয়োজন করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে, ভারতে বিয়ের মৌসুমে সবচেয়ে বেশি বিয়ে হয়ে থাকে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫২ লাখ বিয়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: