শিরোনাম
ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন

ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। এমনকি তারা আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও সচেতন নন।

ওই কর্মকর্তা বলেন, দেশের অর্থনীতিতে অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন এমন গৃহিণীরাও, যারা বাড়িতে বসে অনলাইনে পণ্য বিক্রি করেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে সচেতনতা ও আগ্রহ কম। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।

ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে পুরো খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া যাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)।

ভোরের আকাশ/ইউএম
 

এনবিআরভ্যাট

শেয়ার করুন: