শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন-ইরান উত্তেজনা প্রশমনে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে নতুন মধ্যস্থতা উদ্যোগ নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। 

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে তিনি ইসলামাবাদের পাকিস্তান বিমান ঘাঁটি থেকে তেহরানের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা 'ইরনা'।

আরও পড়ুন

পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে: নিহত ৬ শিশুসহ ১২ জন

ইরানের অভ্যন্তরীণ বিষয়াদি ও মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সফরকালে নাকভি ইরানি নীতি-নির্ধারক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় প্রাধান্য পাবে দুই দেশের মধ্যকার পারস্পরিক নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা।

উল্লেখ্য, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার ঠিক এক মাসের মাথায় এই পাল্টা সফর অনুষ্ঠিত হলো। এর আগে গত জুনে কাতারকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছিল পাকিস্তান। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এসএইচ

মার্কিন-ইরান উত্তেজনা

শেয়ার করুন: