শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০ ছাড়াল

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। খবর—এএফপি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তালেবান সরকারের দেওয়া তথ্যে জানানো হয়, পাকিস্তান সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে গত রোববার গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্পে কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। শুধু এ প্রদেশেই মারা গেছেন ২ হাজার ২০৫ জন, আহত হয়েছেন ৩ হাজার ৬৪০ জন।

এছাড়া নানগারহার ও লাঘমান প্রদেশে আরও ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ জানান, ধ্বংসস্তূপ থেকে শত শত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারীরা এখনও মৃতদেহ বের করে আনছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাহাড়ি কুনারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকীর্ণ সড়কগুলোতে ভূমিধস ও আফটারশকের কারণে পাথর পড়ে যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন দেশ ত্রাণ পাঠিয়েছে। চীন জরুরি সহায়তা হিসেবে প্রায় ৭০ লাখ ডলার মূল্যের তাঁবু, কম্বল ও খাদ্যসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে নুরগাল জেলার শত শত গ্রামবাসী এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ধ্বংসস্তূপ থেকে টেনে আনা ত্রিপল টাঙিয়ে একাধিক পরিবার গাদাগাদি করে দিন কাটাচ্ছে। কোথায় খাবার পাবে, তা নিয়েও তারা অনিশ্চয়তায় রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ভূমিকম্পআফগানিস্তান

শেয়ার করুন: