শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সামনে ইরানের প্রস্তাব মানা ছাড়া বিকল্প নেই: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো কার্যকর পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাবে উল্লিখিত জনগণের অধিকার স্বীকার করা ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে খবর প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো পথ অনুসরণ করে, তবে তা তাদের জন্য ব্যর্থতাই বয়ে আনবে। তার মতে, তারা যত বেশি সময় নষ্ট করবে, তত বেশি মূল্য দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভুল সিদ্ধান্ত ও ভুল কৌশল সবসময়ই নেতিবাচক পরিণতি ডেকে আনে, যা ইতোমধ্যে বিশ্ব বুঝতে পেরেছে।

আরও পড়ুন

‘ফালা ফালা’ কেলেঙ্কারিতে আবারও আলোচনায় প্রেসিডেন্ট রামাফোসা

একই দিনে এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফলই নিয়ে আসে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় আঞ্চলিক উত্তেজনা এখনো বিরাজ করছে।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: