শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

কুয়েতে সামরিক ঘাঁটিতে হামলায় আহত ১০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন করে হামলার ঘটনায় কুয়েতের ১০ জন সেনা আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাস্থলে ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটি একটি সামরিক শিবির লক্ষ্য করে আঘাত হানে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনী আরও জানায়, হামলায় কিছু লজিস্টিক গুদামও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কোনো প্রাণহানি না ঘটলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৩০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৬১৬টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই হামলায় এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।

ভোরের আকাশ/নি
 

সামরিক ঘাঁটিকুয়েতহামলা

শেয়ার করুন: