শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তর প্রদেশে অন্তঃসত্ত্বা ভাবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক তার অন্তঃসত্ত্বা ভাবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর পুলিশ আসলে সে গ্যাস সিলিন্ডার খুলে পুরো বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঘটে। অভিযুক্ত যুবকের নাম আমির। নিহত নারীর নাম সানা নাজ। মাত্র ছয় মাস আগে সানা নাজ আমিরের বড় ভাই সালমানের সঙ্গে বিয়ে করেছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে আমির। এরপর কোনো একটি বিষয় নিয়ে তার ভাবি সানা নাজের সঙ্গে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় সে ঘরে থাকা কোদাল দিয়ে সানার ওপর হামলা চালায়। সানা অন্তঃসত্ত্বা ছিলেন এবং কোদালের একের পর এক আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান। চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হলেও কেউ এগিয়ে যেতে পারেনি।

সানার স্বামী সালমান তাকে বাঁচাতে গেলে আমির তাকে বাধা দেয়। পরে সালমান কোনোভাবে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আমির আরও বিপজ্জনক হয়ে ওঠে। সে একটি গ্যাস সিলিন্ডারের ভালভ খুলে দিয়ে হাতে দিয়াশলাই নিয়ে হুমকি দেয়, কেউ কাছে এলে পুরো বাড়ি উড়িয়ে দেবে।

আরও পড়ুন

সীমান্তে কাঁটাতার নির্মাণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু সরকার

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কৌশলে আমিরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ ও নেশার প্রভাবেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে

ভোরের আকাশ/সু.পা

ভারতের উত্তর প্রদেশ

শেয়ার করুন: