শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬৩

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এই হামলা হয়। 

নিহতদের মধ্যে পাঁচজন সেনা সদস্যও রয়েছেন। খবর এএফপির।

বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুম জানিয়েছেন, সম্প্রতি পুনর্বাসিত একটি গ্রামে এই হামলা চালানো হয়। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা উভয়ই আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মোটরসাইকেলে আসা কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এক প্রত্যক্ষদর্শী মালাম বুকার বলেন, ওরা চিৎকার করতে করতে আসে, সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে।

হামলার পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যান। সকালে ফিরে এসে সর্বত্র লাশ পড়ে থাকতে দেখেন।

২০১৩-১৫ সালে বোকো হারাম বিদ্রোহ দমন হওয়ার পর কিছুটা শান্তি ফিরলেও, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি) ও অন্যান্য গোষ্ঠী এখনও উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে।

গভর্নর জুলুম বলেন, সেনাবাহিনীর জনবল সীমিত থাকায় নতুন করে গঠিত ‘ফরেস্ট গার্ডস’ বাহিনীকে এ অঞ্চলে মোতায়েন করা হবে।

ভোরের আকাশ/মো.আ.

নাইজেরিয়ানিহত

শেয়ার করুন: