শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি যুবরাজের সঙ্গে লেবাননের রাষ্ট্রপতির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকার মধ্যেই লেবানন ও দেশটির রাষ্ট্রপতির প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। 

সোমবার (২০ জুলাই) এক ফোনালাপে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, রাষ্ট্রপতি জোসেফ আউন ও সৌদি যুবরাজ ফোনালাপে লেবানন ও সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে সৌদি যুবরাজ বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাষ্ট্রপতি আউনের গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি রিয়াদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

আইপিও তালিকাভুক্তি বাধ্যতামূলক চান সাধারণ বিনিয়োগকারীরা

বিবৃতিতে আরও বলা হয়, লেবানন সরকার যে ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে, সেগুলোতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুবরাজ মোহাম্মদ।

জবাবে লেবাননের রাষ্ট্রপতি সৌদি যুবরাজকে তাঁর অবিচল সমর্থনের জন্য এবং দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে নেওয়া পদক্ষেপগুলোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আউন। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/এম

লেবাননের রাষ্ট্রপতি

শেয়ার করুন: