শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল থাকায় ইউরোভিশন বয়কটের ডাক দিলেন হাজারের বেশি শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মী ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামক একটি সংগঠনের ব্যানারে প্রকাশিত এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়।চিঠিতে স্বাক্ষরকারী শিল্পীরা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ-এর কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের অভিযোগ তুলেছেন।

তারা দাবি করেছেন, ২০২২ সালে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে এই প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হলেও, গাজায় দীর্ঘ ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের পরও ইসরাইলকে অংশ নিতে দেওয়া হচ্ছে। এই চিঠিতে বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, রজার ওয়াটার্স এবং নি-ক্যাপের মতো তারকারা স্বাক্ষর করেছেন। এমনকি এমেলি ডি ফরেস্ট এবং চার্লি ম্যাকগেটিগানের মতো সাবেক ইউরোভিশন বিজয়ীরাও এই বয়কটের সাথে সংহতি প্রকাশ করেছেন।

শিল্পীদের মতে, ইবিইউ তাদের কথিত ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন, ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে এই প্রতিযোগিতা থেকে বাদ না দেওয়া পর্যন্ত শিল্পী, কলাকুশলী এবং ভক্তদের উচিত এই অনুষ্ঠান থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া।

শিল্পীরা আরও উল্লেখ করেছেন, বর্তমানে চুপ থাকা আর কোনো বিকল্প হতে পারে না। চিঠিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর বিভিন্ন সংস্থা ও প্রতিযোগীদের প্রশংসা করা হয়েছে যারা ইতোমধ্যে এই প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করে জাতীয় বাছাই পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় এই বছরের ইউরোভিশন সংগীতে প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে, তবে তার আগেই বড় মাপের এই শিল্পীগোষ্ঠীর বয়কটের ডাক অনুষ্ঠানটিকে এক বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ভোরের আকাশ/নি

ইসরায়েল

শেয়ার করুন: