শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চীনা ছত্রাক হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে চীনা ছত্রাক হুমকি
যুক্তরাষ্ট্রে চীনা ছত্রাক হুমকি

যুক্তরাষ্ট্রে দুই চীনা বিজ্ঞানীর বিরুদ্ধে বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগ ওঠার পর এক মার্কিন বিশেষজ্ঞ চীনের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন।

তাঁর দাবি, যুক্তরাষ্ট্র যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই দুই বিজ্ঞানী হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান এবং তাঁর প্রেমিক ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। তাঁদের বিরুদ্ধে ‘ফুসারিয়াম গ্রামিনিয়ারাম’ নামের একটি ছত্রাক যুক্তরাষ্ট্রে পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ছত্রাকটি ‘মাথার ক্ষয়’ রোগের জন্য দায়ী এবং এটি গম, ভুট্টা, বার্লি ও ধানের জন্য মারাত্মক ক্ষতিকর।

মার্কিন বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এই ছত্রাককে সম্ভাব্য ‘কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়। এটি মানুষের বমি, লিভার ক্ষতি এবং গবাদি পশুর প্রজনন সমস্যার কারণ হতে পারে। প্রতিবছর এই ছত্রাক বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের কৃষি ক্ষতির জন্য দায়ী।

জানা গেছে, অভিযুক্ত এই দম্পতি পূর্বে চীনে ছত্রাকটির ওপর গবেষণা করেছেন। বিষয়টি সামনে আসার পর চীনবিষয়ক বিশিষ্ট মার্কিন বিশ্লেষক গর্ডন জি চ্যাং ফক্স নিউজ-কে বলেন, “এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি এখনই চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে তারা কোভিড-১৯–এর থেকেও ভয়াবহ কিছু মোকাবিলা করতে বাধ্য হতে পারে।”

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির সূচনা ও বিস্তার নিয়ে এখনও বিতর্ক বিদ্যমান। অনেক বিশেষজ্ঞ দাবি করেন, ভাইরাসটির উৎপত্তি চীনের একটি ল্যাবে হয়েছিল।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: