জাতিসংঘে গাজা ইস্যুতে আবারও আওয়াজ তুলবেন এরদোয়ান

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে ফের শক্ত অবস্থান নেবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়ার আহ্বান জানাবেন তিনি।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, তার ভাষণে মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে— যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক, গাজায় চলমান গণহত্যা এবং সিরিয়ার অস্থিরতা।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ ইতিবাচক। একই সঙ্গে অন্যান্য দেশকেও এমন পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, এরদোয়ান অতীতেও বহুবার গাজার পক্ষে সোচ্চার হয়েছেন এবং ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচনা করেছেন।
ভোরের আকাশ // হ.র