শিরোনাম
নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাতইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণানেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাতইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ১৫২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

শনিবার (৩ অক্টোবর) রাতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই তথ্য জানান। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের এই দাবিকে "বিভ্রান্তিকর" বলে উড়িয়ে দিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের দুটি এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, হামলা দুটির লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এবং এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের আগুনের সূত্রপাত হয়েছে।

তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুতি মুখপাত্রের দাবি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সামরিক ও তেল স্থাপনায় ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

ইয়াহিয়া সারি অভিযোগ করেন, গত ১২ ঘণ্টায় হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদা প্রদেশ।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: