শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ফের বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার প্রভাবেই এ দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের কয়েক দিনের তুলনায় আজ দাম বৃদ্ধির হার কিছুটা ধীর হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সহায়তা দিতে প্রস্তুত থাকতে পারে।

বুধবার (৪ মার্চ) গ্রিনিচ মান অনুযায়ী ০৬৫৯ সময়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি দুই দশমিক ৬৭ ডলার বা তিন দশমিক তিন শতাংশ বেড়ে ৮৪ দশমিক শূন্য সাত ডলারে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার মার্কেট বন্ধ হওয়ার শেষ সময়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছিলো।

বুধবার সকালে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটির (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে দুই দশমিক ২৪ ডলার বা তিন শতাংশ। ওই সময়ে ব্যারেল প্রতি ডব্লিউটিআই ক্রুড অয়েল বিক্রি হয় ৭৬ দশমিক আট মার্কিন ডলারে, যা গত জুনের পর সর্বোচ্চ। সবশেষ দুই সেশনে দুই বেঞ্চমার্কে তেলের দাম বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি।

অনলাইন মাল্টি-অ্যাসেট ট্রেডিং পরিষেবা এবং মুদ্রা ডেটা ও বিশ্লেষণ প্রদানকারী সংস্থা ওএএনডিএর বিশেষজ্ঞ কেলভিন ওং বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতেই তেলের দাম বাড়ছে। উত্তেজনা কমার স্পষ্ট সংকেতই বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতাকে কমাতে পারে। তবে, এমন কোনও সংকেত বর্তমানে নেই।”

মঙ্গলবার ইরানের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চারিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামোতে তেহরানের হামলার জবাবেই গতকালের হামলা।

ওপেক’র দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক ইরাক সংরক্ষণ সক্ষমতার সীমাবদ্ধতা এবং রফতানি পথের অভাবের কারণে দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে, যা তাদের মোট উৎপাদনের প্রায় অর্ধেক। ইরাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যদি রফতানি পুনরায় শুরু না হয়, তবে কয়েক দিনের মধ্যেই আমাদের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।” ইরাক প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে।

রয়টার্স বলছে, ইরান হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার মাধ্যমে বিশ্বের মোট তেলের এবং তরলায়িত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ সরবরাহ হয়। বর্তমানে এ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকৃত জাহাজগুলোর নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। বিষয়টিকে সাধুবাদ জানালেও মার্কেট বিশ্লেষকরা বলছেন, এক রাতেই এ সমস্যার সমাধান হবে না। এর জন্য সময় লাগবে।

ভোরের আকাশ/এনএস

বিশ্ববাজারে তেলের দাম

শেয়ার করুন: