শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন করে অনুমোদনহীন পথ ব্যবহার করায় সমুদ্রের মাইনে আঘাত লেগে ৩টি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, দিনের প্রথম প্রহর থেকেই এসব ঘটনা শুরু হয়। বিস্ফোরণ ও পরবর্তী আগুন এতটাই প্রচণ্ড ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে থাকা জেলেরা রাতের আকাশ উজ্জ্বল আলোয় আলোকিত হতে দেখেছেন।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে কৌশলগত এই জলপথ অতিক্রমের জন্য অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করে। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাত পায়। বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায় এবং হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে সেগুলো জ্বলতে থাকে।

আইআরজিসি নৌবাহিনী জানায়, প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যারা এসব নিয়ম উপেক্ষা করে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: